মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক
/ ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান মিয়াকে (৫০) আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-০৩ এর সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকায় আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি নিজের বাবাকে হত্যার উদ্দেশে চারজন ভাড়াটিয়া খুনির সঙ্গে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাত ১টার দিকে আসামির বসতবাড়ির দক্ষিণ-পূর্ব পাশের বারান্দা চৌকির ওপর তার বাবা আউয়ালকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় পরদিন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ১টি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page