শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
রিমোট কন্ট্রোল জেট বিমান বানিয়ে আকাশে উড়ালেন ১০ ম শ্রেণীর ছাত্র!
/ ১৪৫ Time View
Update : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৬:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : শুধুমাত্র ইউটিউব দেখেই রিমোট কন্ট্রোল বিমান বানিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন ১০ ম শ্রেণীর ছাত্র।

সে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাট বৈরানের বাসিন্দা কৃষক হাবিবুর রহমানের ছেলে এবং একই উপজেলার স্থানীয় সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখায় ১০ ম শ্রেণিতে পড়ালেখা করেন।

সিয়ামের পিতা জানায়, ছোটবেলা থেকেই কারিগরি কাজের প্রতি ব্যাপক ঝোঁক সিয়ামের। মোবাইল দিয়ে ইউটিউবে বিমান বানানো দেখেই ইচ্ছা জাগে বিমান বানানোর। ৫ বছর ধরে এসব নিয়ে ব্যস্ত থাকেন। শুধু তাই নয়, কৃষক বাবার সংসারের কথা চিন্তা করে টিফিনের টাকা বাচিয়ে অনলাইন শপের মাধ্যমে এবং ঢাকা থেকে কিছু যন্ত্রপাতি কিনে আনেন। প্রথমে কিছুটা দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে এমন কাজে উৎসাহ দেখে তার আমিও আর্থিক জোগান দিতে থাকি। আমেরিকান যুদ্ধ বিমান এফ২২ র‍্যাপ্টরের আদলে বানানো সিয়াম তার নিজের তৈরি বিমানটির নামকরণ করেছে বঙ্গবন্ধু-এফ ২২ র‍্যাপ্টর। সিয়াম জানায়, পর্যাপ্ত অর্থ সহায়তা পেলে কৃষি কাজে ব্যবহৃত ড্রোন বানানোসহ, ক্যামেরা লাগিয়ে শতমাইল দূরে নজরদারি বিমান বানিয়ে দেশকে সহযোগিতা করতে পারবেন। সরকার সুযোগ দিলে যুদ্ধ বিমান বানানোর কাজে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে চান। বিমানটি বানানোর পর বাড়ির আঙ্গিনায় সাময়িক উড়ানো হলেও গবেষণার জন্য উড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেতেও সহযোগিতা কামনা করেন।

সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, সিয়াম এ ব্যাপারে আমাকে আগে কিছু জানায়নি। আজকে ওর মেধা দেখে আশ্চর্য হয়ে গেছি। ওর প্রতিভার কথা আমাদের স্থানীয় এমপি ও ইউএনও মহোদয়কে জানাবো। আজ থেকে ওর গবেষণায় যা দরকার হবে বিদ্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা হবে এবং আর্থিক সহায়তার জন্য ইউএনও মহোদয়কে অনুরোধ করবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, গ্রামের বসবাসকারি সিয়ামের প্রতিভা দেখে আমি বিস্মিত হয়ে গেছি। ওর বানানো জেট বিমানটি আমার কাছে চমৎকার লেগেছে। নিজের টাকায় এরকম একটি প্রকল্প হাতে নিয়ে ও যে সার্থক হয়েছে এটি আমার কাছে ভালো লেগেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে আর্থিক সহায়তা করার চেষ্টা করবো। সেই সঙ্গে আগামীতে বিভিন্ন জায়গায় তাকে তুলে ধরার চেষ্ঠা করবো। যাতে সে ভালো কিছু করতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page