শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর ও গোপালপুরে জগৎপুরা, গোলপেচা গ্রামের সংঘর্ষের ঘটনায় অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি
/ ১৩১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বাড়ি ঘরে জালাও পোড়াওয়ের ঘটনা ঘটেছে । এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাইকিং করে পুনরায় সংঘর্ষের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই জগৎপুরা, গোলপেচা এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওতে মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার সকাল ৭টায় লোকজনকে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশ ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিরসনের জন্য পুলিশ কাজ করছে।
ভূঞাপুর থানার ওসি মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে। উভয় পক্ষের রণ প্রস্তুতির মধ্যে পুলিশ অবস্থান নিয়েছে। অগ্নিনির্বাপক দল আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page