মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
সাগরদিঘী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
/ ৮৭ Time View
Update : রবিবার, ১০ জুন, ২০১৮, ৯:১৪ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে জেলা বিএনপির কোষাধ্যক্ষ টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাইনুল ইসলামের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে । এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু । ৯ জুন শনিবার প্রধান অতিথির আগমন উপলক্ষে আগে থেকেই অবস্থানরত জেলা বিএনপির নেতাকর্মীরা ৩ শতাধিক মটরসাইকেল এবং ৫০ টিরও বেশি হাইস-গাড়ি নিয়ে ৩ কিলোমিটার রাস্তা শোডাউন করে বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা জানিয়ে ইফতার মাহফিলের স্থান ঘাটাইল উপজেলার সাগরদিঘী ঈদগাহ মাঠে নিয়ে যান।সেখানে ইফতার মাহফিলে যোগদান করেন এবং নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, যুবদল সভাপতি আশরাফ পাহেলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হকসানা, ছাত্রদল নেতা এয়ার মাহমুদ ,ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি লোটন খন্দকার প্রমুখ। এছাড়াও বিএনপির সহযোগি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

One response to “সাগরদিঘী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল”

  1. […] ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় পর্যটন সাগরদিঘীর সৌন্দর্য এখন ধ্বংসের মুখে। অবৈধ দখল, […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page