শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
১১০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দিয়ে কথা রাখলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়
/ ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯, ১২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ১১০ টাকায় চাকরি দিয়ে কথা রাখলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে ১৩৬ জনকে চাকরি দিয়ে দৃষ্টান্ত স্হাপন করলেন তিনি । ১ জুলাই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে বিভিন্ন ধাপে শতভাগ স্বচ্ছতার সাথে যাচাই বাছাই করে সর্বশেষে ৭ জুলাই যোগ্য এবং মেধাবী প্রার্থীদের নির্বাচিত করা হয়।নির্বাচিত ১৩৬ এর মধ্যে সাধারণ পুরুষ-৮১ জন, সাধারণ নারী-২৭ জন, পুরুষ মুক্তি-১৫ জন, নারী মুক্তি-০৫ জন, পুলিশ পোষ্য পুরুষ-০৫ জন, পুলিশ পোষ্য নারী-০১ জন ও ক্ষুদ্র নৃ গোষ্টি পুরুষ-০২ জন।এবার চূড়ান্ত পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই হত দরিদ্র মেধা ও যোগ্যতা সম্পন্ন তাদেরই একজন রুনা।

জানতে চাইলে রুনা বলেন, তার বাবা একজন ভ্যান চালক। তিনি ভ্যান চালিয়ে এবং মাঝে মধ্যে স্থানীয় বাজারে কলা বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। রুনার মা অভিরন বেগম পূর্বে অন্যের বাসায় কাজ করতেন। বর্তমানে কিছুটা অসুস্থ হওয়ায় এখন কাজ করতে পারেন না। রুনা জানায়, ১১০ টাকায় যে তার চাকরি হবে তা সে জীবনে কল্পনাও করতে পারেনি। ভ্যান চালকের মেয়ে বলে টাকার অভাবে লেখাপড়া করা তার পক্ষে সম্ভব ছিল না। কথা বলতে বলতেই তার চোখে পানি চলে আসে।

পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত যোগ্য এবং মেধাবী ১৩৬ জন

চাকরিটা তার খুব দরকার ছিল। চাকরি পেয়ে সে খুবই খুশি। সে পরিবারের বড় সন্তান হওয়ায় এবং পিতা-মাতা অসুস্থ হওয়ায় পরিবারের দেখা শোনা ও ছোট ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিতে চায় সে। রুনা সৎভাবে চাকরি করে দেশ ও জনগণের সেবা করতে চায়।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রদানের উদ্দেশ্যে প্রায় এক মাস পূর্ব থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টানানোর ব্যবস্হা করা হয়।এবার আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরে খুব ভালো লাগছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page