আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন “শ্রেষ্ঠ প্রতিবেদক”নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনকে “শ্রেষ্ঠ প্রতিবেদক”নির্বাচিত করা হয়েছে। প্রতি ব্ছরের ন্যায় এবছর কক্সবাজার আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পর পর টানা তিন বার শ্রেষ্ট প্রতিবেদকের সম্মাননা দেওয়া হয়।

আনন্দ উৎসব ডিসেম্বর ২০২২ আয়োজন করে আনন্দ টিভি পরিবার। আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন জানান,এই সম্মান তার একার নয়। এডমিন,বার্তা বিভাগ,ন্যাশনাল ডেস্ক, নিউজ প্রেজেন্টার ও আনন্দ টিভির সকল কর্মকর্তা কলাকৌশলী ও সহকর্মীদের ।তিনি বলেন,তার এই সম্মান আগামী দিন গুলোতে কাজ করতে উৎসাহ উদ্দিপনা যোগাবে।ন্যায় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের নিকট দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


