নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আর আরো ১২ জন।
বুধবার(১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাঐখোলা এলাকায় এ দুর্ঘনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যাইনি। হতাহতরা সবাই বাসযাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন বাস যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্ট চলছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।


