শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত
/ ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ অদূরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম। তিনি জানান, বুধবার রাতে সেতু পূর্ব টোলপ্লাজার ওজন স্কেলের ২০০ গজ দূরে অজ্ঞাত এক যুবক সড়ক পাড় হচ্ছিলেন। পরে সে ঢাকাগামী লেনে পৌঁছালে অজ্ঞাত গাড়ির চাপায় থেতলে ঘটনাস্থলেই মারা যায়।তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। নাম-পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page