নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের বাসাইলে ৩১৫ গ্রাম হেরোইনসহ তিন বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১৪)।

বুধবার(৫ এপ্রিল) ভোরে র্যাব-১৪ করাতিপাড়া থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।আটককৃতরা হচ্ছেন- বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম(৪০), তার স্বামী ও মৃত আ. লতিফের ছেলে মনোয়ার হোসেন(৪৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার শিমলা পল্লী(পূর্বপাড়া) গ্রামের মৃত জবান আলীর ছেলে আ. আজিজ(৫৫)।র্যাব-১৪ জানায়, আটক ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম ও তার স্বামী মনোয়ার হোসেন রাজশাহী থেকে হেরোইন এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।আটককৃতরা রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের নামে বাসাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


