টাঙ্গাইলে নিখোঁজের ১ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর রাসেল মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া গ্রামের একটি বিলের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাসেল একই গ্রামের সোনা মিয়ার ছেলে।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সে অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


