শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অধ্যক্ষ জীবুন নিছা
/ ৬০ Time View
Update : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ২:৩৮ অপরাহ্ন

ঘাটাইলহ প্রতিনিধি

টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি হতে চান অধ্যক্ষ জীবুন নিছা জেবু। তিনি জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কর্মজীবনে এসেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করছেন। দলের প্রয়োজনে তিনি সব সময় মহিলা লীগের কর্মীদের একত্রিত করে দলীয় সকল প্রকার কর্মসূচি পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। তিনি সব সময় দলের প্রতি অবিচল ও আস্থাশীল। জাতীয় সংসদ নির্বাচনগুলো তিনি মহিলাদের সংগঠিত করে দলের দেয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিল তখন তিনি মহিলা লীগের কর্মীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সরকার বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিলেন। তার পিতা কাজী নুরুল হক আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা তাদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তার স্বামী মঞ্জুর এলাহী মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা।

জীবুন নিছা জেবু মহিলা আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি, শেখ হাসিনা পরিষদ জেলা শাখার সদস্য, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, নারী নেত্রী নেটওয়ার্ক জেলা শাখার সদস্য এবং পেশাজীবি সম্বন্বয় পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সদস্য। এছাড়াও তিনি ঘাতক দালাল নিমূল কমিটির জেলা শাখার তথ্য ও গবেষনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য তিনি একাধিক পদক ও সম্মাননা পেয়েছেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে চাকুরিচ্যুত করার ভয়ভীতিসহ নানা হয়রানির মধ্যেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকেছেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকার পক্ষে বিশাল মহিলা সমাবেশের আয়োজন করে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি ২০০৮ ও ২০১৪ সালে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ছিলেন। দলের প্রতি নিবেদিত এই মহিলা আওয়ামী লীগের সক্রিয় কর্মীকে সংরক্ষিত মহিলা আসনের এমপি করার দাবী জানিয়েছেন ঘাটাইলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page