নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল জেলা বার সমিতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট আহম্মদ আজম খান।সম্মেলনে
ভুঞাপুর উপজেলার সাবেক মেয়র ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক মন্ডলকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।এ সময় আহম্মদ আজম খান বলেন,৫ আগস্টের পর আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে, সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি- গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কার করে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।সম্মেলনে জেলার উপজেলা ইউনিয়ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


