নিজস্ব প্রতিবেদক: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার(১৭ নভেম্বর) দুপুরে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।প্রধান বক্তা হিসেবে মাওলানা ভাষানীর জীবনী নিয়ে আলোচনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অন্তবর্তী সরকারের কোন উপদেষ্ঠা না আসায় ক্ষোভ প্রকাশ করেন।এসময় উপদেষ্টাদের উদ্যেশ্যে বলেন ,যারা সরকারে আছেন, অথচ আজকে তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আসেননি এর জন্য তাদের মাসুল গুণতে হবে। বিএনপি গুনী মানুষের সম্মান দিতে জানে। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির প্রমূখ। নুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল । এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।এরআগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন নেতাকর্মীরা।


