টাঙ্গাইলে অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল ও বাসাইলে অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর ২০১৩ সালের লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘাটাইলের ছয় ইটভাটাকে ২২ লাখ ও বাসাইলের তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্যা জানান, লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ইটভাটার মালিকদের টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান সরকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


