শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
/ ৪৬ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ৩:১৫ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার : টাঙ্গাইলে অনার্স পড়ুয়া মাজহারুল ইসলাম মাসুদ (২৪) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শহরের থানা পাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকার মো. শফিকের বহুতল ভবনের চারতলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে আত্মহত্যা করে মারা গেছে শিক্ষার্থী। এদিকে পরিবারের সদস্যদের অভিযোগ মাসুমকে হত্যা করে তার কক্ষে রাখা হয়েছে। সে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের বোটানি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহ ত্রিশাল মধ্যপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। মাসুদের বড় ভাই আব্দল্লাহ আল মামুন বলেন, রাতে মৃত্যুর সংবাদ শুনে টাঙ্গাইল চলে আসি। আমার ভাইয়ের দুই হাতে ও দুই পায়ে এবং গলায় সাদা কস্টেপ পেছানো আছে। আমার ভাইকে হত্যা করা হয়েছে। এর আগেও আমার ভাই মাসুদকে একাধিকবার মোবাইল ফোনে হুমকি প্রদান করলে টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিল। এরপর গতরাতে আমার ভাইকে হত্যা করে। আমি ভাইয়ের হত্যার বিচার দাবি করছি।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, প্রাথমিক ভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page