বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত সাবরেজিস্টার রায়হান ভূঞাপুরে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
/ ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীপন্থী  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সামাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে ফুলেল শ্রদ্ধা জানান টাঙ্গাইল প্রেসক্লাবের নেতারা ও ভাসানীর পরিবারের সদস্যরা । এ ছাড়া ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page