নিজস্ব প্রতিবেদকঃ মাদক ও সন্ত্রাস মুক্ত, সুস্থ সাংস্কৃতিক চর্চার স্লোগান নিয়ে শুক্রবার ( ২৯ নভেম্বর ) টাঙ্গাইল পৌর উদ্যানে টাঙ্গাইল ড্যান্স এসোসিয়েশন কতৃক আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর ড্যান্স শো। হাজারো দর্শক উপভোগ করেন এই ড্যান্স শো প্রতিযোগিতা অনুষ্ঠান। ড্যান্স শো অনুষ্ঠান উদ্ভোধন করেন টাঙ্গাইল পৌর মেয়র আলহাজ জামিলুর রহমান মিরন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হোসনেয়ারা বিউটি ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, অপরাধ প্রকাশ ইউটিউব চ্যানেল ও সাপ্তাহিক মৌবাজার পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম,সবুজ আন্দোলন এর পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ জিবাংলা টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আলহাজ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন টাঙ্গাইল ড্যান্স এসোসিয়েশন এর সভাপতি তুষার চৌধুরী । অনুষ্ঠান পরিচালনা করেন ড্যান্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাপ্পি। জেলার ১২ টি উপজেলা থেকে ড্যান্স টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


