শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা নিহত
/ ৫৬ Time View
Update : সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ১০:২১ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. আফজাল (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার(১৩ জুলাই) ভোরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতা আফজাল বেগুনটাল গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে র‌্যাব সদস্যরা সদর উপজেলার বেগুনটাল এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েক জন মাদক বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পরে র‌্যাব সদস্যরা নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে এবং পালিয়ে যায়। এ সময় এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি আফজাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও শীর্ষ মাদক বিক্রেতা বলে নিশ্চিত হন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ মিমি. বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, এক হাজার ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page