শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে তৃতীয় দিনে পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগ
/ ৩৭ Time View
Update : রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ৮:১৪ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার: নিরাপত্তার কারণ দেখিয়ে তৃতীয় দিনের মতো রোববার(৫ আগস্ট) টাঙ্গাইলেও পরিবহন ধর্মঘট পালন করেছেন বাস মালিক ও শ্রমিকরা। ফলে টাঙ্গাইল থেকে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিনচাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে। তবে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। শুক্রবার (৩ আগস্ট) সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গত দুই দিনের মতো রোববারও বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। টাঙ্গাইল থেকে কোন বাস জেলার বাইরে যায়নি এবং অন্য জেলার বাসও টাঙ্গাইলে প্রবেশ করেনি। একই সাথে জেলার অভ্যন্তরীন সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গাড়ি চালক আরফিন পলাশ জানান, ‘কয়েকদিন ধরে আমরা গাড়ি বের করছি না। আজকেও আমাদের গাড়ি চলাচল করছে না। এমন কি অন্যন্য জেলা থেকেও কোন গাড়ি বাসস্ট্যান্ডে প্রবেশ করছে না। এভাবে চলতে পারে না। আমরা এ অবস্থার দ্রুত সমাধান চাই।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, ‘রোববার তৃতীয় দিনের মতো সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। পুরো জেলায় সব ধরণের যানবাহন করছেনা। যখন মহাসড়কে নিরাপত্তা ফিরে আসবে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page