শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাসাইলে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার দুই অপহরণকারী গ্রেপ্তার
/ ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৯:০১ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ১০ দিন পর এক কলেজছাত্রীকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে রোববার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাসাইল উপজেলার নাইকানীবাড়ি এলাকার ইকবাল আহমেদের ছেলে মেহেদী হাসান ইমন (১৯) ও একই এলাকার কোরবান আলীর ছেলে সাদ্দাম হোসেন সাজ্জাদ (২৬)।

পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের সনাতন ধর্মের এক কলেজছাত্রীকে গত ৬ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার সময় নাইকানীবাড়ি এলাকা থেকে কয়েকজন যুবক সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রোববার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মেহেদী হাসান ইমন ও সাদ্দাম হোসেন সাজ্জাদকে আটক করা হয়।

বাসাইল থানার ওসি আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page