শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু
/ ৫৮ Time View
Update : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৯:৩৬ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার : উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দেব’ স্লোগানে টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে টাঙ্গাইল শহরের ফুলি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।

গাজীপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন এসএম সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, আইটিবি ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আলী আজগর প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ করদাতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেক-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার এসএম বদিরুজ্জামান।বক্তারা বলেন, এ বছর টাঙ্গাইলে আয়োজিত আয়কর মেলায় করদাতারা খুব সহজে কাজ করতে পারবেন। মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ২০১৮-১৯ করবর্ষের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদানসহ আরো অনেক বিষয়ের উপর কর কমিশন নজর দিয়েছে। টাঙ্গাইল জেলাকে আয়কর আদায়ের মডেল হিসেবে দেখতে চান কর্মকর্তারা। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। আগামি ১৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page