শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কুয়াশায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
/ ৬২ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ১:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ঘন কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page