শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙ্গে ৩ শ্রমিক নিহত আহত- ৩
/ ৭৬ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের গোপালপুরে একটি অটো রাইস মিলের হুপার ভেঙ্গে ৩ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।

গত রোববার রাত সাড়ে নয়টায় গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রোফুড প্রাডাক্টস্ লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে একতা এগ্রোফুড প্রাডাক্টস লিমিটেড নামের ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। রাতের শিপ্টে ৬ শ্রমিক কাজ শুরু করেন। রাত নয়টার পরে বিকট শব্দে প্রায় এক হাজার মন চালসহ ওই নতুন হুপারটি ভেঙ্গে পড়ে। এতে কর্মরত শ্রমিকরা এর নিচে চাপা পড়ে । ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়।গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page