শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন
/ ৯৩ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল জেলা বার সমিতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট আহম্মদ আজম খান।সম্মেলনে
ভুঞাপুর উপজেলার সাবেক মেয়র ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক মন্ডলকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।  টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।এ সময় আহম্মদ আজম খান বলেন,৫ আগস্টের পর আমাদের যে নবযাত্রা শুরু হয়েছে, সেই নবযাত্রায় আমরা স্পষ্ট বলেছি- গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মৌলিক সংস্কার করে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।সম্মেলনে  জেলার উপজেলা ইউনিয়ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page