শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে চলন্তবাসে আবারও গণধর্ষণ ॥ বাসের হেলপার গ্রেপ্তার
/ ৬০ Time View
Update : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলে চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবারও চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গবন্ধুসেতু পূর্ব এলাকায় ইব্রাহিমাবাদ রেল স্টেশনের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গাড়ির হেলপার নাজমুল (২২) কে গ্রেপ্তার করেছে। ধর্ষক নাজমুল ভূঞাপুরের ৩নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে। গাড়ির সুপারভাইজার বিষু ও ড্রাইভার আলম পলাতক রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, গত (৩০ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতে এমনিতেই যাত্রী কম ছিল এবং পথিমধ্যে এক কিশোরী ছাড়া সকল যাত্রী তাদের গন্তব্যস্থলে নেমে যায়। এ সুযোগে কিশোরী একা থাকায় ড্রাইভার আলম, সুপারভাইজার বিষু ও হেলপার নাজমুল ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা মেয়েটির আর্তচিৎকার মহাসড়কে টহলরত পুলিশ শুনতে পেয়ে বাসটিকে অনুসরণ করে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডে গিয়ে হাতে-নাতে হেলপার নাজমুলকে ধরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়।

যমুনা সেতু পূর্ব থানার ওসি জানান, পরে কিশোরীটিকে উদ্ধার করে তারা হেফাজতে রাখে। নাম-ঠিকানা বলতে না পাড়ায় মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ কারণে তার পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত (৩১ আগস্ট) বিকালে গ্রেপ্তারকৃত হেলপার নাজমুলকে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়। নাজমুল এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিশোরীটি বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page