শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে নতুন পুলিশ সুপারের যোগদান
/ ৯৭ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর পিপিএম(সেবা)।

মঙ্গলবার(৯ জুলাই) যোগদান করে বিকালে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এরআগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেছেন।
জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর,অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে ঢাকার তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেণ্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
দায়িত্বভার গ্রহন করে মঙ্গলবার বিকালে সর্বপ্রথম টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেন,টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে
টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমার একটি বার্তা ‘মাদক ছাড়তে হবে, না হয় টাঙ্গাইল ছাড়তে হবে’। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলার ইলেকট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page