শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে পণ্য পরিবহনের গাড়িতে অগ্নিকান্ড
/ ৪৪ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২০, ১:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে এস এ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী জানান, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে তাঁরা ঢাকা থেকে মালামাল বহনকারী কাভার্ড ভ্যান নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে তাঁদের বহরে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের চালকের সহকারী মুঠোফোনে ফোন করে জানান, ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। পরে তাঁরা কাভার্ড ভ্যানটি থামিয়ে পেছনের দরজা খুলে ভেতরে আগুন দেখতে পান। এ সময় তাঁদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাভার্ড ভ্যানের চালকের সহকারী হাসান মিয়া বলেন, ‘আমরা গাড়ি নিয়া যাইতেছিলাম। এই সময় আরেক গাড়ির হেলপার আমারে ফোন দিছে। বলছে, তোদের গাড়ির পেছন দিয়্যা ধুমা ওড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি চাপাইছি। ব্যাক ঢালনা খুইল্যা দেখি ধুমা ওড়ে। এই সময় দেহি সব পুইড়্যা যাইত্যাছে। আমাগো ডাকে লোকজন আইলো। ফায়ার সার্ভিস আইলো। তারপর আমরা আগুন নিভাইলাম।’
চালক মাসুম মিয়া জানান, কাভার্ড ভ্যানটিতে কয়েক বোতল কেমিক্যাল (রাসায়নিক পদার্থ) ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে।

এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের টাঙ্গাইলের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, কাভার্ড ভ্যানটিতে কুরিয়ারের মালামাল হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ব্যবহৃত মাস্কসহ বিভিন্ন সামগ্রী, মোটরসাইকেল, জরুরি কাগজসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। এর অধিকাংশই পুড়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। পুড়ে যাওয়া ও কিছু ভালো থাকা মালামাল অন্য একটি কাভার্ড ভ্যানযোগে ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিতে অনেক ধরনের মালামাল ছিল। এর মধ্যে কেমিক্যালও রয়েছে। ওই কেমিক্যাল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page