শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ভুয়া যুগ্ম-সচিবসহ দুইজনের কারাদণ্ড
/ ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, ৬:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ডিসি কার্যালয় থেকে আটক ভুয়া যুগ্ম-সচিবসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকালে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। দণ্ডিতরা হলেন- দিনাজপুরের খানসাবার পাঠানপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. আশরাফ আলী ও গাজীপুরের কালিগঞ্জের উত্তর খইবাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুমিন আকন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, বিভিন্ন চাকরি প্রত্যাশীদের প্রতারণার উদ্দেশ্যে বুধবার ডিসি কার্যালয়ে আসেন ভুয়া যুগ্ম-সচিব আশরাফ। তিনি ডিসির সঙ্গে দেখা করতে চান। ডিসি কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে কর্মকর্তারা ভুয়া যুগ্ম-সচিবকে বসতে বললে আশরাফ আরো উত্তেজিত হন। এক পর্যায়ে গোপনীয় শাখার কর্মচারীদের হুমকি-ধমকি দেন। হঠাৎ তাদের সন্দেহ হলে ডিসি পুলিশ ও তার কার্যালয়ের কর্মকর্তাদের ডাকেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতারক আশরাফের মুখোশ ফাঁস হয়। বাইরে অপেক্ষামাণ তার সহযোগী মুমিন আকন্দকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে স্বীকার করে যে, আশরাফ বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরির কথা বলে টাকা নেয়।  স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন কার্যালয়ে সুপারিশ করে থাকেন। কখনো যুগ্ম সচিব, কখনো বিচারপতির ভাই, কখনো রাজনৈতিক নেতার এপিএস পরিচয়ে চলতেন তিনি। তিনি আরো জানান , প্রতারক আশরাফ আলী খানকে এক বছরের ও প্রতারকের সহযোগী মুমিন আকন্দকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page