মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
/ ৮৮ Time View
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ৯:১৮ অপরাহ্ন

আ: রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সভাপতিত্ব করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ লোক বীমা ডিভিশনের গাজীপুর ও টাঙ্গাইল-১ এ এরিয়া ইনচার্জ মো: রফিকুল আলম খান, প্রধান অতিথি ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর চেয়ারম্যান এ,টি,এম নিজাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর পরিচালক (মার্কেটিং ও উন্নয়ন), লেঃ কর্ণেল (অবঃ) এম শামসুদ্দিন আহমেদ, লোক বীমা ডিভিশনের যুগ্ম নির্বাহী পরিচালক মিঞা মো: মশিউর রহমান, ইসলামী বীমা তাকাফুল ডিভিশনের ডি জি এম আবু সাহেদ। স্বাগত বক্তব্য রাখেন লোক বীমা ডিভিশনের টাঙ্গাইল-২ এর এরিয়া ইনচার্জ মো: শফিকুল ইসলাম কানন,বক্তব্য রাখেন একক বীমা ডিভিশন টাঙ্গাইলের এরিয়া ইনচার্জ মো: আবুল বাশির খান, বাসাইল জোনাল ইনচার্জ সুবর্ণা আক্তার, গাজীপুরের মো: আক্তার হোসেন, এলেঙ্গার জোনাল ইনচার্জ আব্দুল মাজেদ, ঘাটাইলের জোনাল ইনচার্জ কামরুজ্জামান কোমল, এলাসিনের জোনাল ইনচার্জ মো: শহিদুল ইসলাম, ভূঞাপুরের জোনাল ইনচার্জ তারিকুল ইসলাম তুহিন, মির্জাপুরের জোনাল ইনচার্জ শ্রী শুভাশ রাজবংশী, গোবিন্দাসীর জোনাল ইনচার্জ সিরাজুল ইসলাম কিসলু, এলেঙ্গা জোনাল ইনচার্জ রহিমা আক্তার, টাঙ্গাইল সদরের জোনাল ইনচার্জ সামছুন্নাহার ছন্দা। অনুষ্ঠানে ৩ শতাধিক মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ অন্যতম কোম্পানীতে রুপান্তরিত হয়েছে। আমাদের একটি গ্রাহকও ন্যার্য্য পাওনা থেকে বঞ্চিত হবে না। টাঙ্গাইলে অচিরেই মেঘনা লাইফের নিজস্ব ভবন নির্মাণ হবে। সকলকে সততার সাথে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page