টাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩। বুধবার (০৭ এপ্রিল)দুপুরে শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা।

গ্রেপ্তারকৃতরা হলেন, রবি দাস, কৈলাস রবি দাস, তুলসি রবি দাস ও এহসানুল হক মিলন। তাদের বাড়ি শহরের কান্দাপাড়া এলাকাতেই।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ লিটার চোলাই মদসহ আটক করা হয় চারজনকে। তারা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


