শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধনবাড়ীতে ভন্ডপীর কর্তৃক নববধূ ধর্ষণের শিকার
/ ৫১ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০১৯, ৭:২১ পূর্বাহ্ন

আ: রশিদ তালুকদার : টাঙ্গাইলের ধনবাড়ীতে ভন্ডপীর আ. মজিদ কর্তৃক এক নববধূ (২০) ধর্ষণের শিকার হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভন্ডপীরের ছেলে শাহাদত হোসেনকে (৩০) আটক করেছে। ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছেন।এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পৌরসভাধীন হবিপুর গ্রামে সম্প্রতি বিয়ে হওয়া জনৈক নববধূকে পাশের বাড়ির ভন্ডপীর আ. মজিদ ভূইঁয়া চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করেন। ওই নববধূ বিষয়টি প্রথম দিকে লোকলজ্জার ভয়ে গোপণ রাখলেও পরে তার স্বামী ও শাশুড়িকে জানায়। এরপর ঘটনাটি এলাকায় চাউর হয়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আ. মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধনবাড়ী থানার ওসি(তদন্ত) খান হাসান মোস্তফা মঙ্গলবার বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে ওই নববধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন এবং জিজ্ঞাসাবাদের জন্য ভন্ডপীরের ছেলে শাহদত হোসেনকে(৩০) আটক করেন।স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page