শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধর্ষণ মামলায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনির জামিন নামঞ্জুর
/ ৫১ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রের জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগারে প্রেরণ ক‌রে‌ছেন আদালত।

সোমবার (১৫ মে ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এই আদেশ দেন। গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌র টাঙ্গাইল-২ (‌গোপালপুর-ভুঞাপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ওরফে ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস-মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব। ত‌বে ধর্ষণ মামলার আরেক আসামি ও বড় ম‌নি‌রের স্ত্রী নিগার আফতাব আদাল‌তে আত্মসমর্পণ ক‌রেন‌নি ব‌লে জানা গে‌ছে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, কি‌শোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বড় ম‌নির নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন ক‌রেন। প‌রে অতি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট মো. মাহমুদুল মহসীন জামিন নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠা‌নোর আদেশ দেন। এর আগে ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী উচ্চ আদালত থে‌কে জামিন পেলেও পরবর্তীতে চেম্বার আদালত তা‌দের জামিন স্থগিত ক‌রে নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ওই কিশোরী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। এদিকে অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। এছাড়া ওই কিশোরী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page