শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা
/ ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ঃ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের মধ্যে হাফেজ সালেহ আহমাদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তেলওয়াত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এ সময় নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বরেন্য অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের পিতা আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাইন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভীড় জমায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page