নাগরপুরে লালবানু নামের এক নারী খুন
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামে লালবানু (৫৮) নামের এক নারী খুন হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে ওই নারীকে কুপিয়ে হত্যা করে ঘাতকরা পালিয়ে যায়। লালবানু ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ হত্যাকাণ্ডের সঙ্গে পরিবারের কেউ জড়িত কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কী কারণে হত্যা করা হয়েছে, এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। লালবানুর ছেলে ও ছেলের বৌসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


