শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
/ ৩২ Time View
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৪:৫০ অপরাহ্ন

নিজন্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অারো ১০ জন। রবিবার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাস চালক ও অপরজন ট্রাক চালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ। এ দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও দূর্ঘটনা কবলিত পরিবহন ২টি উদ্ধারে কাজ করছে পুলিশ। দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন পুলিশ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক সল্লায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে হানিফ বাসের চালক ও ট্রাক চালক ঘটনাস্থলে মারা যান। এ দূর্ঘটনায় অাহদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page