বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক :ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সইরাতুল নামক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আহত হয়েছে ওই মোটরসাইকেল চালক।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে আরোহী মারা যান।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসটি সইরাতুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখান থেকে আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করা হয়।গুরুতর আহত টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে হাসপাতাল নেওয়ার পথে আরোহীর মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


