শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মধুপুরে চলন্ত যাত্রীবাহী বা‌সে ডাকাতি
/ ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১২:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত যাত্রীবাহী বা‌সে ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীবা‌হী বা‌সে ডাকাতির ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত হ‌য়ে‌ছেন

সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার র‌ক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। গাজীপুরের চন্দ্রা থেকে ৭-৮ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প‌রে তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করতে গেলে ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প‌রে ডাকাত দলের সদস্যরা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।আহত‌দের ম‌ধ্যে দুজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তারা হ‌লেন, জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। তা‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আহত অপর ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি‌তে ফিরেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page