মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালন
/ ১৩০ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭ নভেম্বর)  দুপুরে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপির উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।প্রধান  বক্তা  হিসেবে মাওলানা  ভাষানীর জীবনী  নিয়ে আলোচনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অন্তবর্তী সরকারের কোন উপদেষ্ঠা না আসায় ক্ষোভ প্রকাশ করেন।এসময়  উপদেষ্টাদের উদ্যেশ্যে বলেন ,যারা সরকারে আছেন, অথচ আজকে তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আসেননি এর জন্য তাদের মাসুল গুণতে হবে। বিএনপি গুনী মানুষের সম্মান দিতে জানে। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির প্রমূখ। নুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট  ফরহাদ ইকবাল । এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।এরআগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page