শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
/ ৮৮ Time View
Update : শনিবার, ৯ জুন, ২০১৮, ১১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে আজাহার আলী(৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার(৭ জুন) বিকালে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার(৮ জুন) ভোরে তার মৃত্যু হয়। নিহত আজাহার আলী আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাহার আলীর সঙ্গে তার ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাটিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে ঢাকা নেয়ার পথে আজাহার আলীর মৃত্যু হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page