শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর মাথা ন্যাড়া করার ঘটনায় দু’যুবক রিমান্ডে
/ ৭২ Time View
Update : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই যুবকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশিকুজ্জামান এ আদেশ দেন। এর আগে রোববার (১৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত দুই জনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

তারা হচ্ছেন, মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের শামছুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৩)।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার এসআই সোহেল কুদ্দুস বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে সোমবার বিকালে দুই জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, কাতার প্রবাসীর স্ত্রী পাঁচ বছরের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে এলাকার কয়েকজন বখাটে উত্যক্ত করতো। গত ৯ সেপ্টেম্বর রাতে মামলায় অভিযুক্তরা কৌশলে ঘরে ঢুকে মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা হাত-পা বেঁধে চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনায় ওই গ্রহবধূ ১৫ সেপ্টেম্বর চার জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page