শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালালো স্ত্রী
/ ২৬ Time View
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২, ৪:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রবাসী খোকন মিয়া(৩৫) এর পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে পালিয়ে গেছে এক সন্তানের জননী রুপা আক্তার(২৬)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার(১১মার্চ ) ভোরে দাড়িয়াপুর নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে । এলাকাবাসী ও আহতের স্বজনরা জানায়, প্রায় সাত বছর পূর্বে দাড়িয়াপুর উত্তরপাড়ার ইসমাইলের মেয়ে রুপার সাথে দাড়িয়াপুর নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে খোকনের সাথে বিয়ে হয়। তাদের একটি ৪বছর বয়সী ছেলে শিশু সন্তান রয়েছে। খোকন মিয়া প্রায় ২০দিন পূর্বে দেশে আসে। দেশে আসার পর থেকেই তাদের মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো। টাকার হিসাব না দিতে পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে পারে রুপা । খোকনের চাচা খাজু জানায়,শুক্রবার ভোর ৪টার সময় খোকন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশে পাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখে খোকনের পুরুষাঙ্গ কাটা এবং রুপা ঘরে নেই। আহত খোকনের চাচী মর্জিনা জানায়,গুরুতর আহত খোকনকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে,অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় রুপা তার স্বামী খোকনের পাসপোর্ট,৮ভরি স্বর্নালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে যায়। সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রেজাউল করিম বলেন,থানায় অভিযোগ হয়েছে,মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page