শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
অবশেষে দুই কিশোরীকে প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের কাছে ফেরৎ
/ ৪৯ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৯:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পরস্পরের সঙ্গে সংসার করতে চাওয়া সেই দুই কিশোরীকে প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় উপজেলার ফুলকী ইউনিয়ন পরিষদে দুটি পরিবারের অভিভাবকের লিখিত রেখে তাদের বুঝিয়ে দেওয়া হয়।জানা গেছে, নোয়াখালী সদর ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা দুই কিশোরীর প্রায় দুই বছর আগে ফেসবুকে পরিচিত হয়। সেই থেকেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো তাদের। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রোববার (২০ মার্চ) তাদের দুই জনের ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় নোয়াখালীর কিশোরী টাঙ্গাইল শহরে চলে আসে।এদিকে তাদেরকে বিচ্ছিন্ন করে নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দুজন। এ সময় চোখ দিয়ে অঝোরে পানি ঝরতে থাকে। উপস্থিত অনেকের মনেই বিষয়টি দাগ কাটে। হতভম্ব হয়ে যান সবাই।ফুলকী ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম বিজু বলেন, ইউএনও স‌্যার বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দিয়েছিলেন। পরে দুই কিশোরীর অভিভাবকের সঙ্গে বসে কথা ব‌লে লি‌খিত নি‌য়ে তাদের প‌রিবা‌রের কা‌ছে বু‌ঝি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে ভ‌বিষ‌্যতে দুই কিশোরী যাতে আর যোগাযোগ করতে না পারে, সে ব্যাপারে তাদের পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে।বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন বলেন, নোয়াখালীর ইউএনওর সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরীর পরিবারকে খুঁজে বের করা হয়। এরপর ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের জন্য বলা হয়। তিনি তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রেখে দুই কিশোরীকে বুঝিয়ে দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page