শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বাসাইল অবৈধভাবে বালু উত্তোলনে ৪ লাখ টাকা জরিমানা
/ ৭৪ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই জনকে চার লাখ টাকা জরিমানা ও অপর দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ রবিবার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ও কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরা পাড়া এলাকায় বালু উত্তোলনকারীদের এ সাজা দিয়েছেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান বলেন, বাসাইল উপজেলার কাশিল ও কাঞ্চলপুর ইউনিয়নের ঝিনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এমন অভিযোগের ভিত্তিতে আমরা একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে চারজনকে আটক করা হয়। আটককৃত দুইজন বালু ব্যবসায়ী রাজু আহমেদ বিশু ও জাহিদকে ২ লক্ষ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অপর দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।তিনি আরো বলেন, নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর সদস্য ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page