শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
/ ৫১ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদরাসা থেকে ওই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।মৃত রাকিবুল ওই মাদরাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী ছিল। সে উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

মৃত রাকিবুলের মা রিমি জানান, প্রায় ২২ দিন আগে রাকিবুলকে গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদরাসায় ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পর সে কয়েকবার একাই বাড়িতে চলে আসে। রাকিবুলের কাছে বাড়িতে আসার কারণ জানতে চাইলে সে বলতো মাদরাসার হুজুর তাকে নির্মমভাবে মারধর করে, তাই সে বাধ্য হয়ে পালিয়ে বাড়িতে চলে আসে। তারপরও তারা ছেলেকে ধর্মীয় শিক্ষার জন্য মাদরাসায় দিয়ে আসতেন। সর্বশেষ গত শনিবার সকালে তাকে আবার মাদরাসায় দিয়ে আসেন তারা।তিনি বলেন, ছেলেকে সকালে দিয়ে আসার পর বিকেলে মাদরাসার হুজুর তার বাবাকে ফোন দিয়ে দ্রুত মাদরাসায় যেতে বলে। আমরা মাদরাসায় যাওয়ার পর হুজুর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। পরে একপর্যায়ে হুজুর বলেন আমার ছেলে রাকিবুল নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে মাদরাসার কক্ষে গিয়ে দেখি আমার ছেলের ঝুলন্ত মরদেহ। ছোট ছেলে কীভাবে ফাঁসি দেয়। আমরা ওই হুজুরের শাস্তি চাই।

কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, খবর পেয়ে গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদরাসা থেকে রাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে যায়। কিন্তু অভিভাবকরা তাকে বারবার মাদরাসায় দিয়ে আসে। তারপরই এই ঘটনা ঘটে। আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page