নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ) মুক্ত মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৫টা হতে রাত পোনে ১২টা পর্যন্ত এ মাহফিল চলে।এতে পরিচালক, মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়া এবং অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব হাফেজ শাইখ মো: ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে ও বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার ও উক্ত মসজিদের সাধারণ সম্পাদক শাইখ মাজহারুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াজিনে কেরাম ছিলেন , শাইখ বাশার বিন হায়াত আলী(হাফিজাহুল্লাহ)সিরাজগঞ্জ,পরিচালক লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও কওমিয়া মাদরাসা শাইখ মাওলানা আব্দুল বারী তালুকদার, অত্র মসজিদের ইমাম ও খতিব শাইখ হাফেজ মো:খায়রুল ইসলাম বিন আব্দুল আজিজ, ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুর রহমান তালুকদার,এতে প্রধান অতিথি ছিলেন মো:এমদাদুল হক খান , বিশেষ অতিথি ছিলেন লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ভুঞা, অবসরপ্রাপ্ত পূলিশ পরিদর্শক আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাংবাদিক ইব্রাহীম ভূইয়া । এছাড়াও এলাকার অসংখ্য ধর্মপ্রান মসলমান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ কোরআন ও হাদিসের বয়ান শুনতে আসেন।


