নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান-লরী গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।নিহতের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরী ও কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও হেলপার মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান- খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেথ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।


