টাঙ্গাইলে ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ গ্রেফতার- ১
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকা থেকে ১শ ৫০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যানসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমাস হোসেন বরিশালের হোসনেবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান কান্দিলা এলাকায় পৌঁছলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালক আলমাসের হেফাজতে থাকা ১শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


