শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ; নিহত ২, আহত ১১
/ ৫০ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২, অন্তত  ১১  জন আহত হয়েছেন।

বুধবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো – সজিব (৩৫) ও আলিফ (১৮)। আহতরা হলো – শাহরিয়ার, মারুফ, রাজিব, আসিফ, ফাহিম, তফুর, আতিক, সাজ্জাদ, আকাশ, তানহা, শান্ত। আহত ও নিহত সবাই টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের রাজেশ্বরী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইল থেকে কয়েকজন যুবক ঘুরতে যাচ্ছিলো বঙ্গবন্ধু সেতুর দিকে। পিকআপ ভ্যানটি মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চলছিলো। এসময় পিকআপ ভ্যানটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল অভারটেক করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিরনমালা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে রাজেশ্বরী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে সজিব (৩৫) কে মূমুর্ষ অবস্থায় ঢাকায় স্থানান্তর করলে এ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।

এবিষয়ে কর্তব্যরত টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. দিপ্ত জানান, আহতদের মধ্যে শান্তর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা স্থানাস্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এবিষয়ে দূঘটনার সত্যতা স্বীকার করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page