শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন শ্বাসরোধ করে হত্যা আটক ৪
/ ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী শান্তা আক্তারকে (৯) ধর্ষন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এ ঘটনায় টাঙ্গাইল থানা পুলিশ রাতেই এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে।

(৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মো: রফিক বলেন, বৃহস্পতিবার বিকেলে শান্তা বাড়ির পাশের আঁখ ক্ষেতে আঁখ আনতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে সন্ধ্যায় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আমি ওদের বাড়িতে যাই। পরে আমি ও নিহতের পরিবারের লোকজন আখ ক্ষেতে খুজতেই সেখানে কিছু আঁখ ও শান্তার ব্যবহার করা মাথার ব্যান্ড পড়ে থাকতে দেখি। এরপর আরো খোজাখুজির পর পাশের কচু ক্ষেতে কচু পাতা দিয়ে ঢাকা শান্তার লাশ পাওয়া যায়। এসময় ওর শরীলে জখমের চিহ্ন ও গলায় ওরনা পেচানো ছিলো।
নিহতের বাবা সাদেক হোসেন বলেন, আমার তো কারো সাথে কোন শক্রতা নেই তাহলে কেন আমার মেয়ের এমন হলো। যারা আমার মেয়েকে ধর্ষনের পর হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে প্রথমে ধর্ষন ও পরে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনার দিন রাতেই জিঞ্জাসাবাদের জন্য একই এলাকার ৪ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। আশাকরি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারবো।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page