বঙ্গবন্ধু সেতু সড়কে ১৩ কিলোমিটার যানজট ব্যবহার হচ্ছে ভূঞাপুর আঞ্চলিক সড়ক
নিজস্ব প্রতিবেদক :ঘনকুয়াশা ও অসাধু কিছু চালকের এলোমেলো গাড়ি চালানোর কারণে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মূলত আজ ভোররাতে কুয়াশা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে এমন যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধুসেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ভুঞাপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে।
বঙ্গবন্ধু পর্ব থানা পুলিশ জানিয়েছে, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে গেলে যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এসময় কিছু অসাধু চালক এলোমেলো ভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। এতে অপর লেনের গাড়ি চলাচল। বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশে কোন দুর্ঘটনা বা গাড়ি বিকলের তথ্য নেই পুলিশের কাছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


